About Me

header ads

পরকীয়া | আরসিবি অনিতা

 বিভাগ- কবিতা
# কবিতার নাম - পরকীয়া ।
# ভাবনায় - আরসিবি অনিতা ।
# তাং - 23/12/19


পরকীয়া
- আরসিবি অনিতা ।

পরকীয়া মানে ...
প্রেম নাকি প্রেমের ফাঁদ
একবার ঢুকলেই কুপোকাত,
প্রনয় বললে মানতেই পারে না
সরতে চাইলে মাথায় বজ্রপাত ।

পরকীয়া মানে...
সম্পর্ক নয় কিন্তু সম্পর্ক গোপন
তুমি ও সে দুজনেতেই মজে মন,
তুমি আছো দায়িত্ববোধের মাঝে
সে আছে জীবনের প্রবল আকর্ষণ ।

পরকীয়া মানে...
লুকোচুরি লুটোপুটি যন্ত্রণামাখা মুখ,
আছে নিরবতা আছে নিস্তব্ধতা
ত্রিকোন প্রেমের টানাপোড়েন
তিক্ততায় মেশানো স্বর্গীয় সুখ।

পরকীয়া মানে....
নিষিদ্ধ ভরা সিদ্ধ ভালোবাসা
পদে পদে বিপদে বিপদে সংকুল
নিষেধাজ্ঞা ভরা প্রেম গোপনীয় সঙ্গ ,
তুমি আমি সে ও আছে জীবনের অঙ্গ ।

পরকীয়া মানে....
নষ্ট প্রেমের নিষিদ্ধ যুগল বন্দি
অ প্রাপ্তির ঘোর চোরাবালি
একাকিত্বের শেষ উত্পীড়ন,
আছে সুখ নেই কোন সমীকরণ ।

পরকীয়া মানে......
পাঁজরের ভিতর বাসন্তিক হাওয়া
চৈত্রের দাবদাহের উষ্ণতা প্রবাহন,
ঠোঁটে ঠোঁটে বিষাক্ত বিষের জ্বালা
পরকীয়া যে নতুন প্রেমের
.... ...... মহাজাগরণ।

@ আরসিবি অনিতা ।
15/12/19
7pm

Post a Comment

0 Comments