About Me

header ads

আমি ছুঁতে চাই তোমাকে | কৃষ্ণা আল্পনা মণ্ডল

"আমি ছুঁতে চাই তোমাকে"
- কৃষ্ণা আল্পনা মণ্ডল

আমার বিছানার পাশে
পুবের জানালা দিয়ে
তুমি প্রতিটি দিন এসে
আমার বিছানায়,
মার উঁকি --
একি একি,কি করো তুমি --?
তুমি অমায়িক ভাবে
সারল্যের হাসি হেসে
বললে,
"আমি ছুঁতে চাই তোমাকে"।

বলি এই শীতের আলশেমী কাটিয়ে
কি করে বল আমি, তোমায় ছুঁই
আরে নানা---
তোমায় ছুঁতে হবে না।
তুমি এমনই থাকো শুয়ে
আমি তোমায় আমার মিষ্টি পরশ মাখিয়ে
সারাটা দিনের আমেজ,খুশি দিই তোমার
গোটা শরীর ভরে।।

আচ্ছা বাবা আচ্ছা---
আসছি একটু সরে,
এই বলে উঠে গেলাম
জানালার পাশটিতে।
তুমি মাখিয়ে দিলে
তোমার সোনালি কিরণ
কিছক্ষণের জন্যে।
তারপর তুমি বললে,
এবার আমি যাই তাহলে --!

আবার আমি আসবো
ভোরের আলো ফুটিয়ে
সোনাঝরা সোনালী কিরণ নিয়ে
অপেক্ষায় থেকো কিন্তু
আগামীকালের জন্যে।।
এই বলে তুমি বিদায় নিলে
আমার বিছানার পাশটি থেকে।
তুমি একটু একটু করে
কেমন যাচ্ছো দূরে সরে
আমি চেয়ে রইলাম তোমার
যাওয়ার পথের দিকে চেয়ে
মনে মনে বললাম--
আবার তো দেখা হবে
রাত পাহালেই
সাতসকালে।।

২৪/১২/২০১৯

Post a Comment

0 Comments