About Me

header ads

স্বরচিত সম্পর্কে

স্বরচিত.. SWAROCHITO

স্বরচিত সম্পর্কে

এই গ্রুপটি সৃষ্টির মূল উদ্দেশ্য বিভিন্ন শিল্পরসিকদের একই মঞ্চে জড়ো করে পরস্পরের শিল্পরসের আস্বাদন গ্রহণ করা। দুই বাংলার মিলিত প্রয়াসে শুরু হলো গ্রুপটির পথ চলা। এখানে শুধু মাত্র স্বরচিত/সৃষ্ট ছোট গল্প, কবিতা, ভ্রমণকাহিনী, রম্যরচনা, কার্টুন, পেইন্টিং ও ফটোগ্রাফি পোষ্ট করা যাবে। কোন অবস্থাতেই কোন সদস্য অন্য অন্য কারো রচনা পোষ্ট করতে পারবেন না। নিচে ক্রমসংখ্যায় গ্রুপের প্রাথমিক নিয়ম উল্লেখ করা হলো। আমাদের একান্ত অনুরোধ মাননীয় সদস্যগণ যেন তা মেনে চলেন। অ্যাডমিনদের অধিকার থাকবে নিয়ম ভাঙ্গা পোষ্টগুলো মুছে দেবার।

১) সমস্ত রচনা/শিল্প স্বরচিত হতে হবে।
২) কোন অশ্লীল রচনা পোষ্ট করবেন না।
৩) উস্কানিমূলক রাজনৈতিক ধর্মীয় বিষয়বস্তু পোষ্ট করা যাবে না, না সরাসরি, না অন্যকোন রচনার মাধ্যমে।
৪) প্রতিটি পোষ্টের বিষয়বস্তুর দায়ভার পোষ্টকর্তার নিজের। অন্য কোন সদস্য কিংবা অ্যাডমিন প্যানেল এর জন্য দায়ী থাকবে না।
৫) বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষার প্রয়োগ যথা সম্ভব এড়িয়ে চলতে হবে।
৬) যে কোন পোষ্টকে ১৫০০ শব্দ-পরিসরে বেঁধে রাখতে হবে। ভ্রমণকাহিনীর মত পোষ্টগুলোকে ধারাবাহিক ভাবে কয়েকটি কিস্তিতে প্রকাশ করতে হবে।

সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এটা আমাদের গ্রুপ, প্রত্যেক সদস্যের গ্রুপ। প্রত্যেক সদস্যের কাছে তেমনি আন্তরিকতার আশা রাখি। ধন্যবাদ !


Post a Comment

0 Comments