চড়ুইভাতি
কলমে: অর্পিতা গুহ
২৫.১২.১৯
কলমে: অর্পিতা গুহ
২৫.১২.১৯
কমলালেবুর খোসার মত রোদ্দুরে
শীতের আমেজ
মনটা কেমন যেন উড়ু উড়ু
মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে
শৈশবের আঙিনায় দাঁড়িয়ে মন
সেই আমবাগান , কুলবাগানের
চড়ুইভাতি বা পিকনিক
রমা , রহিম , পারুল , ছবি, মিঠু
স্মৃতির উঠোনে সব এসে হাজির
মন খুলে একাকার হয়ে সারাদিন
ঘুরবো দেখবো যা চায় মনে
কেউ বা চাল , কেউ বা ডাল
লুকিয়ে রান্নাঘরে তেলের শিশি
কারো ভাগে নুন লংকা বা আনাজপাতি
ইটের উনুনের সুস্বাদু খিচুড়ী
এক লাইনে বসে খাওয়া হলো শুরু
নেই কোন দরাদরি , লাভ ক্ষতির হিসেব
বেশ ছিল সেই দিন গুলো ,
হারিয়ে গেল রেশ।।
শীতের আমেজ
মনটা কেমন যেন উড়ু উড়ু
মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে
শৈশবের আঙিনায় দাঁড়িয়ে মন
সেই আমবাগান , কুলবাগানের
চড়ুইভাতি বা পিকনিক
রমা , রহিম , পারুল , ছবি, মিঠু
স্মৃতির উঠোনে সব এসে হাজির
মন খুলে একাকার হয়ে সারাদিন
ঘুরবো দেখবো যা চায় মনে
কেউ বা চাল , কেউ বা ডাল
লুকিয়ে রান্নাঘরে তেলের শিশি
কারো ভাগে নুন লংকা বা আনাজপাতি
ইটের উনুনের সুস্বাদু খিচুড়ী
এক লাইনে বসে খাওয়া হলো শুরু
নেই কোন দরাদরি , লাভ ক্ষতির হিসেব
বেশ ছিল সেই দিন গুলো ,
হারিয়ে গেল রেশ।।


0 Comments