** মন **
২৬/১২/২০১৯
মহেন্দ্র মুর্মু
২৬/১২/২০১৯
মহেন্দ্র মুর্মু
অযথা শব্দের ভিড়
ভিড় জড়ো করে ভীষণ উচ্চ স্বরে
উচ্চ স্বরে কোলাহলে চমকে উঠে দেখি,
দেখি হঠাৎ হাত ফস্কে কলমটা গিয়েছে পড়ে ....
গিয়েছে পড়ে অজান্তেই কখন যেনো
কখন যেনো শ্বাসরোধ করে ফেলছি না লিখতে পেরে কবিতার !
ভিড় জড়ো করে ভীষণ উচ্চ স্বরে
উচ্চ স্বরে কোলাহলে চমকে উঠে দেখি,
দেখি হঠাৎ হাত ফস্কে কলমটা গিয়েছে পড়ে ....
গিয়েছে পড়ে অজান্তেই কখন যেনো
কখন যেনো শ্বাসরোধ করে ফেলছি না লিখতে পেরে কবিতার !
কবিতার শ্বাসকষ্টে হালকা বাতাস খুঁজেছি দম বন্ধ ঘরে,
বন্ধ ঘরে ফুসফুস ভরে পরিচিত অক্ষর
অক্ষরদের সাথে নিয়ে শব্দদের খুঁজে বেড়াই,
খুঁজে বেড়াই মাঠে ময়দানে চোখের ভাষায়
চোখের ভাষায় প্রেম যেখানে লুকিয়ে
লুকিয়ে প্রকৃতির টানে .... মন!
বন্ধ ঘরে ফুসফুস ভরে পরিচিত অক্ষর
অক্ষরদের সাথে নিয়ে শব্দদের খুঁজে বেড়াই,
খুঁজে বেড়াই মাঠে ময়দানে চোখের ভাষায়
চোখের ভাষায় প্রেম যেখানে লুকিয়ে
লুকিয়ে প্রকৃতির টানে .... মন!
মন সেখানে ইচ্ছেদের মতো শব্দদের নিয়ে
শব্দদের নিয়ে ভালোবাসা এঁকে রাখে মানচিত্রে,
মানচিত্রে স্বাধীনতার খোঁজ এক আকাশের নিচে,
শব্দদের নিয়ে ভালোবাসা এঁকে রাখে মানচিত্রে,
মানচিত্রে স্বাধীনতার খোঁজ এক আকাশের নিচে,
এক আকাশের নিচে না বলা কথাদের পাঁচিল টপকে,
পাঁচিল টপকে একবার আসবি !
আসবি একবার, আমি আজও অপেক্ষার সিড়িতে দাঁড়িয়ে থাকি ....
পাঁচিল টপকে একবার আসবি !
আসবি একবার, আমি আজও অপেক্ষার সিড়িতে দাঁড়িয়ে থাকি ....

0 Comments