About Me

header ads

নদীর বুকে জল ছিটিয়ে দে | মোহাম্মদ মোফাজ্জুল ইসলাম নায়েক

নদীর বুকে জল ছিটিয়ে দে
মোহাম্মদ মোফাজ্জুল ইসলাম নায়েক


নদীর বুকে জল ছিটিয়ে দে- (২) রে মাঝী ভাই,
শুকনো নদীর চোখে অশ্রু, বন্ধু হয়ে সঙ্গী ধর্ ,
তোর নয়নের একফোঁটা জল,
নদীর চোখে জমাট কর্ ।।

তরী বেয়ে উজানে মাঝী, হাঁলকা করে ছুটে চল্
আষাঢ় আসিলো ওরে,জাল ভরিয়ে ইলিশ ধর্ ।।

বন্ধু ভেবে বৈঠার চাবি, ছাড়িওনা জোয়ারে
ঢেউ তুলিয়া লইয়া যাবে, মাঝী তোমায় কবরে ।।

আপনি আপনে, এ জগতে সবাই পর
সার্থ পূরর্ণে মাঝী, নিজে একা একক ঘর ।।
২৪/১২/১৯

Post a Comment

0 Comments