গাছ কাটা
- প্রবীর ভদ্র
~~~~~~~~~~~~~~~~~~~
গাছপালা কাটা পড়ে
হারায় খেলার মাঠ
চারপাশে আবাসন
কংক্রীট ইঁট-কাঠ।
গাছপালা কাটা পড়ে
জলাশয় বুজে যায়
পাখিরা বাঁধে না বাসা
ওরা বড় অসহায়।
গাছপালা কাটা পড়ে
লোভীদের কুড়ুলে
জীবন ধ্বংস করে
ধ্বংসায় ফুল-ফলে।
রুখে দাও গাছ কাটা
ভুল কিছু নয় একরত্তি
মাথা তোলে গাছপালা
প্রাণের স্বপ্ন হোক সত্যি।
- প্রবীর ভদ্র
~~~~~~~~~~~~~~~~~~~
গাছপালা কাটা পড়ে
হারায় খেলার মাঠ
চারপাশে আবাসন
কংক্রীট ইঁট-কাঠ।
গাছপালা কাটা পড়ে
জলাশয় বুজে যায়
পাখিরা বাঁধে না বাসা
ওরা বড় অসহায়।
গাছপালা কাটা পড়ে
লোভীদের কুড়ুলে
জীবন ধ্বংস করে
ধ্বংসায় ফুল-ফলে।
রুখে দাও গাছ কাটা
ভুল কিছু নয় একরত্তি
মাথা তোলে গাছপালা
প্রাণের স্বপ্ন হোক সত্যি।


0 Comments