সকালের প্রকৃতি
************
২৬/১২/১৯
***********
উৎপল রাউত
**********
সবুজ সবুজ চা বাগানে
শান্ত পাহাড় ভরা,
পাকদন্ডী আপনমনে
এগোয় আগাগোড়া ।
চা বাগানে পাদপেরা
শিক্ষিকা যেন তারা,
অবিরাম দেয় পাহারা
ছাত্র অজস্র চা গাছেরা ।
চা গাছেরা দুষ্টু বড়
হাওয়ার সাথে খেলে,
ঝর্না যেন ঝরো ঝরো
নদীতে যায় মিলে ।
আকাশেতে জ্বলছে অনল
সূর্য্যি ওঠার বেলা,
বনে যেন দাবানল
সূর্যোদয়ের খেলা ।
আমি টিলার ঘরে বসে
দেখি রঙিন পৃথিবীকে,
লালীমায় আকাশ ভাসে
সবুজ ভাসায় বনানীকে ।
************
২৬/১২/১৯
***********
উৎপল রাউত
**********
সবুজ সবুজ চা বাগানে
শান্ত পাহাড় ভরা,
পাকদন্ডী আপনমনে
এগোয় আগাগোড়া ।
চা বাগানে পাদপেরা
শিক্ষিকা যেন তারা,
অবিরাম দেয় পাহারা
ছাত্র অজস্র চা গাছেরা ।
চা গাছেরা দুষ্টু বড়
হাওয়ার সাথে খেলে,
ঝর্না যেন ঝরো ঝরো
নদীতে যায় মিলে ।
আকাশেতে জ্বলছে অনল
সূর্য্যি ওঠার বেলা,
বনে যেন দাবানল
সূর্যোদয়ের খেলা ।
আমি টিলার ঘরে বসে
দেখি রঙিন পৃথিবীকে,
লালীমায় আকাশ ভাসে
সবুজ ভাসায় বনানীকে ।


0 Comments