About Me

header ads

প্রতিবার | পিয়ালী ভট্টাচার্য্য

বিভাগ - কবিতা
প্রতিবার
- পিয়ালী ভট্টাচার্য্য



কত আড়ম্ভর, কত সমারোহে বরণ করেছিলে আমায়
আগাগোড়া নতুনত্বে মোড়া, ঝকঝকে আনকোরা তখন আমি
উৎসবে, আতশবাজিতে ঝলমল করছিল আমার যৌবন
সময়ের মরচে পড়ে আজ সেই ঔজ্জ্বল্য ম্লান
বয়সের ভারে নুব্জ্য আমার দেহ, ক্লান্ত আমি, শ্রীহীনও।

আর কয়েকটি মাত্র দিন পরমায়ু, তারপর চিরবিদায়..
ফিরব না আর শত আকুতিতেও।
কিঞ্চিৎ স্মৃতির সংগ্রহে, বিস্মৃতির গহ্বরে নিক্ষিপ্ত হবো আমি..
জানি...

আবার মাতবে তুমি নবীনের আবাহনে
মাদকতায় মত্ত হয়ে, উদ্দাম তোমার উল্লাস।

আমার অবশিষ্ট হৃদস্পন্দন ক্ষীণতর
শুনতে পাচ্ছি নবীনের পদধ্বনি..
আসবে সে কালের নিয়ম মেনে
স্বপ্নঘোর, প্রত্যাশায় আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হবে।

অলক্ষে মহাকাল কালের নির্ঘণ্ট হাতে খেলায় মত্ত..
প্রতিবার..

"খেলিছ এ বিশ্ব লয়ে... আনমনে খেলিছ.."

Copyright @ Piyali Bhattacharya.
ছবি সৌজন্য: স্রোতস্বিনী ভট্টাচার্য্য (one line drawing)
(বিদ্রোহী কবিকে শ্রদ্ধাঞ্জলি...)

Post a Comment

0 Comments