বিভাগ: কবিতা
শিরোনাম: ** সাতপাগলের এক পাগল **
# চৈতালী চট্টোপাধ্যায়
#২৬/১২/২০১৯
একই আকাশে দুই পর্বতে উল্লাসে বুক কাপছে দুরু দুরু
কাঞ্চন: "সিঞ্চন, ওওওও সিঞ্চন "
কপালে তুমি , গোলকধাঁধার শুরু।
সিঞ্চন: আমি যদি সিয়াচেন হতাম
কাঞ্চন তুমি শীর্ষে ....
জঙ্ঘা তখন লজ্জা গঙ্গায়
বরফ গলছে স্পর্শে।
কাঞ্চন: শিহরন সারা শরীর জুড়ে
সঙ্গে অঙ্গ চুরমার
এক থেকে এক পাঁজর ভাঙছে
চিত্রকূটে সংসার।
সিঞ্চন: বিন্ধ্য থেকে আরাভালি
প্রতিপদে চোরাবালি
দিগন্তে আজ যৌবন চাঁদ
হাত হাতে বদলাবদলি।
কাঞ্চন: সাতপুরা যদি তানপুরা সাথে
অনামিকায় আংটি বদল ,
নাঙ্গা পর্বত সরবতি রাতে
সাতজন্মের সাতপাগল।
সিঞ্চন: তাই যদি হয় , তবে পরের চরণ
কারাকোরাম নয়নাভিরাম
বৃষ্টি ভেজা কাপড় পড়ে
উপত্যকায় হার্মনিয়াম।
কাঞ্চন: হিন্দুকুশ তুমি সাড়া দিলে
লব কুশতুমি কার যে হলে????
সিঞ্চন তুমি ফিরে ফিরে
আলিঙ্গনে পিরপঞ্জলে।
সিঞ্চন: সাহিয়াদ্রি জীবন যাত্রী
রথ টানছে কন্যাকুমারী ,
হিমাদ্রী তুমি কল্পনায় শিখর
হাতের রেখায় কাঞ্চনপুরী ।
কাঞ্চন: পূর্ব ঘাট রক্তে মিশে
জলের ধারায় গোদাবরী
অন্ধ্রপ্রদেশ ডাকছে আমায়
ভেঙ্কটেশ্বর শশুর বাড়ি।
সিঞ্চন: " সিঞ্চন আজ তোমার হলো
কাঞ্চন তুমি আমার বলো...."
ভাঙতে ভাঙতে এভারেস্ট আজ
হিমালয়ের পাদদেশে
হাসনু হানার গন্ধ মেখে সপ্তশয্যা
তোমার পাশে ।।
শিরোনাম: ** সাতপাগলের এক পাগল **
# চৈতালী চট্টোপাধ্যায়
#২৬/১২/২০১৯
একই আকাশে দুই পর্বতে উল্লাসে বুক কাপছে দুরু দুরু
কাঞ্চন: "সিঞ্চন, ওওওও সিঞ্চন "
কপালে তুমি , গোলকধাঁধার শুরু।
সিঞ্চন: আমি যদি সিয়াচেন হতাম
কাঞ্চন তুমি শীর্ষে ....
জঙ্ঘা তখন লজ্জা গঙ্গায়
বরফ গলছে স্পর্শে।
কাঞ্চন: শিহরন সারা শরীর জুড়ে
সঙ্গে অঙ্গ চুরমার
এক থেকে এক পাঁজর ভাঙছে
চিত্রকূটে সংসার।
সিঞ্চন: বিন্ধ্য থেকে আরাভালি
প্রতিপদে চোরাবালি
দিগন্তে আজ যৌবন চাঁদ
হাত হাতে বদলাবদলি।
কাঞ্চন: সাতপুরা যদি তানপুরা সাথে
অনামিকায় আংটি বদল ,
নাঙ্গা পর্বত সরবতি রাতে
সাতজন্মের সাতপাগল।
সিঞ্চন: তাই যদি হয় , তবে পরের চরণ
কারাকোরাম নয়নাভিরাম
বৃষ্টি ভেজা কাপড় পড়ে
উপত্যকায় হার্মনিয়াম।
কাঞ্চন: হিন্দুকুশ তুমি সাড়া দিলে
লব কুশতুমি কার যে হলে????
সিঞ্চন তুমি ফিরে ফিরে
আলিঙ্গনে পিরপঞ্জলে।
সিঞ্চন: সাহিয়াদ্রি জীবন যাত্রী
রথ টানছে কন্যাকুমারী ,
হিমাদ্রী তুমি কল্পনায় শিখর
হাতের রেখায় কাঞ্চনপুরী ।
কাঞ্চন: পূর্ব ঘাট রক্তে মিশে
জলের ধারায় গোদাবরী
অন্ধ্রপ্রদেশ ডাকছে আমায়
ভেঙ্কটেশ্বর শশুর বাড়ি।
সিঞ্চন: " সিঞ্চন আজ তোমার হলো
কাঞ্চন তুমি আমার বলো...."
ভাঙতে ভাঙতে এভারেস্ট আজ
হিমালয়ের পাদদেশে
হাসনু হানার গন্ধ মেখে সপ্তশয্যা
তোমার পাশে ।।


0 Comments