About Me

header ads

আমিই সেই মেয়ে | অনন্যা চক্রবর্তী


আমিই সেই মেয়ে
- অনন্যা চক্রবর্তী


আমি সেই কালো মেয়ে,
যার চলনের তুলনা চঞ্চলা হরিণীর সাথে হয়,
সেই মেয়েটা...যার ডাগর চোখে তোমরা দেখতে পাও গভীর কাজলা দিঘী। যার পুরুষ্ট ঠোঁটের তুলনায় বারবার গোলাপের পাপড়ি টেনে আনো !!
সেই যে গো.....সেই মেয়েটা, যার উদ্ধত বুকে তোমাদের লোভাতুর চোখ আটকে যায় !!
যার নিতম্ব দেখবার উন্মাদনায় শকুনের চোখে তাকিয়ে থাকো, বেয়াদপ মনের চাহিদা মেটাতে উদ্ধত হাতে ছিঁড়ে খেতে চাও যার শরীরটাকে ??
আমিই সেই কালো মেয়ে......। যার গরীব ঘরের খবর তোমরা রাখো না, দু'বেলা অন্ন জোটে কি জোটে না তার কোন নিশ্চয়তা নেই !!
বেয়ারা বেয়াদপ উদ্ধত উন্মাদ যৌবনকে ছেঁড়া কাপড়ের আশ্রয়ে আগলে রাখতে রাখতে যে ক্লান্ত !! অনেক কষ্টে পাড়ার স্কুল ছেড়ে উচ্চ বিদ্যালয়ে দিয়েছিলাম পাড়ি। অনেক শুভাকাঙ্ক্ষী সৎ বুদ্ধি দিয়েছিল, যৌবন থাকতে থাকতে কালো মেয়ের বিয়ে দিয়ে দাও, পরে আর এই মেয়েকে কেউ বিয়ে করবে না !! কেন বিয়ে হবে না ?? যার শরীর ছোঁয়ার লোভে ভাদুরে জানোয়ারের মত লাল ঝড়া জিভে সারাক্ষণ পিছু নাও তোমরা, তাকে বিয়ে কেন করবে না ????
আমার এই প্রশ্নের উত্তর দেয়নি কেউ, শুধু বিদ্রূপ আর তিরস্কারে ভরে দিয়েছে "কালো মেয়ে" বলে।
ঘরে-বাইরে তৈরি হয়েছিল এক নিদারুণ রণক্ষেত্র, চিৎকার করে বলেছিলাম আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও তোমরা। কথা শোনেনি....এক রাতের মধ্যে পঙ্গু ল্যাংড়া লুলার সাথে বিয়ের পিঁড়িতে বসাতে চেয়েছিল আমাকে !! ভাগ্য সহায় পালিয়ে বেঁচে ছিলাম সেই যাত্রা, আশ্রয় নিয়েছিলাম এক স্বেচ্ছাসেবী সংস্থায় গিয়ে। অনেক যুদ্ধ জয় করে আজ আমি সরকারি দপ্তরে উচ্চপদস্থ কর্মচারী, সবাই সেলাম ঠোকে আমায়। এখানেও লোলুপ দৃষ্টিতে গিলে খেতে চায় অনেকে, আমারই অধঃস্তন কর্মচারী !! না না দফতরের মাথা যারা, তারাও কোনো অংশে কম যান না !! এখন আর এই ঔদ্ধত্য দেখে বিস্মিত হই না আমি। এখন আমার মোটা মায়নায় বিয়ের জন্য প্রস্তুত অনেকেই, শুধু আমার বর হওয়ার যোগ্যতা নেই কারো। আমিই সেই কালো মেয়ে.....যার বিয়ের চিন্তায় একদিন তোমরাই অস্থির হয়ে উঠেছিলে ?? তারাই আজ কন্যা সম বলে স্বগর্বে পরিচয় দাও সবার সামনে !! সেই কালো মেয়ে'কে !!??
@অনন্যা চক্রবর্তী#

Post a Comment

0 Comments